৯১। মূসক কর্মকর্তাগণের ক্ষমতা
৯১। মূসক কর্মকর্তাগণের ক্ষমতা—
(১) কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা অনুমোদিত উদ্দেশ্যে, নোটিশ প্রদানের মাধ্যমে, যেকোন ব্যক্তির নিকট নিম্নবর্ণিত তথ্যাদি দাবী করিতে পারিবেন, যথা:―
(ক) নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য কোন ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য; বা
(খ) কোন ব্যক্তির কর্তৃত্বে থাকা দলিলাদি বা সাক্ষ্য-প্রমাণ।
(২) উক্ত ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তার নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:-
(ক) যেকোন রেকর্ডপত্রের প্রতিলিপি করিবার;
(খ) যেকোন রেকর্ড নির্ধারিত পদ্ধতিতে, জব্দ করিবার;
(গ) যেকোন রেকর্ড বা পণ্য সীল করিবার; এবং
(ঘ) নির্ধারিত ক্ষেত্রে ও পদ্ধতিতে, যেকোন ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করিবার ব্যবস্থা গ্রহণের।
(৩) উক্ত ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা কর্তৃক কোন রেকর্ড, দলিলপত্র বা পণ্য জব্দ করিবার ক্ষেত্রে, উহা যাহার নিকট হইতে জব্দ করা হইয়াছে তাহার নিকট নির্ধারিত পদ্ধতিতে ফেরত প্রদান করিতে হইবে।
(৫) এই অধ্যায়ের কোন বিধানবলে, আন্তর্জাতিক আইনের অধীন অনুসন্ধানমুক্ত কোন আন্তর্জাতিক সংস্থা, কূটনৈতিক ভবন, কনস্যুলার বা বিদেশী রাষ্ট্রের মিশনসমূহে প্রবেশ ও তল্লাশি করা যাইবে না।
ব্যাখ্যা: এই ধারায় ‘‘অনুমোদিত উদ্দেশ্য’’ অর্থ―
(ক) কোন ব্যক্তির করদায় নির্ধারণের লক্ষ্যে তথ্য সংগ্রহ;
(খ) কোন ব্যক্তির নিকট হইতে কর সংগ্রহের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ;
(গ) কর ফাঁকি উদঘাটন; বা
(ঘ) এই আইনের বিধানাবলী পরিপালন নিশ্চিতকরণ।
91. Powers of the VAT officers.—
(1) An Officer of VAT, duly authorised in this respect, and for authorised purposes, may, through service of a notice, ask for the following information from any person, namely:—
(a) necessary information relating to any person for conducting the audit and the investigation; or
(b) any document or evidence under the custody of any person.
(2) Such an authorised VAT officer shall have the following powers, namely:—
(a) to make copies of any record;
(b) to seize any record in the prescribed manner;
(c) to seal any record or good; and
(d) to take steps, in the prescribed cases and manner, to freeze bank accounts of any person.
(3) In relation to the seizure of any record, document or a good, those shall be returned, under such procedure as may be prescribed, to such person from whom they were seized.
(4) If a person lawfully claims any special right or privilege over any document or any other evidence, which the authorised VAT officer requires to seize or examine, the documents over which such special right or privilege is claimed shall be put into an envelope which shall then be sealed jointly and sent to the Board to determine whether the documents in question carry special right and are privileged or not.
(5) No entry shall be made or search conducted, under any provision of this Chapter, into any premises of a diplomatic, consular or other mission of a foreign country or international organisation which enjoys immunity from such entry or search under international law.
Explanation: In this section, “authorised purpose” means—
(a) collection of information for fixing the tax liability of any person;
(b) collection of information for collecting tax from any person;
(c) identification of tax evasion; or
(d) ensuring compliance with the provisions of this Act.