Skip to main content
Please wait...

৮৮। কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা


৮৮।  কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা—

(১) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার প্রয়োগ ও কার্যকরকরণার্থ কাস্টমস কর্মকর্তাগণের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা:-

(ক) করযোগ্য আমদানির উপর আরোপিত মূসক ও আগাম কর আদায়; এবং

(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক আদায়।

(২) আমদানি পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে কাস্টমস আইন দ্বারা কাস্টমস কর্মকর্তা যেইরূপ ক্ষমতাপ্রাপ্ত হন সেইরূপ ক্ষমতা এই আইনের অধীন আমদানি পণ্যের উপর মূসক, সম্পূরক শুল্ক এবং আগাম কর আরোপের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।


88. Powers and functions of the Customs Officers.—

(1) Every Customs Officer, in applying, and giving effect to, any provision of this Act or any rule made thereunder, shall have the following responsibilities, namely—

(a) to collect VAT imposed on taxable imports; and

(b) to collect supplementary duty payable on imports of goods subject  to supplementary duty.

(2) A Customs Officer shall be entitled to exercise the powers conferred upon him by the Customs Act in such a manner as if the provisions of

imposition of Customs duty on an importable good under the Customs Act is applicable to the VAT and supplementary duty imposed under this Act.