Skip to main content
Please wait...

৮৪। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি


৮৪।  পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি—

(১) যদি কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধান লংঘন করিয়া কোন পণ্য সরবরাহ করেন বা কোন সেবা প্রদান করেন, তাহা হইলে উক্ত পণ্য, বা সেবা প্রদানের সহিত  সংশ্লিষ্ট পণ্য, দলিলাদি ও যানবাহন কমিশনার বা মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে আটক, জব্দ ও নিষ্পত্তি করিতে পারিবেন।

(২) কোন কার্যধারা নিষ্পন্নাধীন থাকা অবস্থায় উপ-ধারা (১) এর অধীন জব্দকৃত পণ্য কমিশনার উহার মালিক বা প্রতিনিধির অনুকূলে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে অন্তবর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন।


84. Seizure of goods and disposal thereof.—

(1) If any person makes any supply or renders any service in violation of any provision of this Act or any rule made thereunder, the Commissioner may, in the prescribed manner, seize and dispose of such goods or the goods related to such service

(2) During the pendency of a proceeding, the Commissioner may, in  such  manner and on such terms as may be prescribed, order for ad-interim release of any good seized under sub-section (1) to the owner of such good or his representative.