৮৩। মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা
৮৩। মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা—
(১) কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ যে কোন মূসক কর্মকর্তা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নির্ধারিত পদ্ধতিতে, নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথা:
(ক) অর্থনৈতিক কার্যক্রমের স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন, ইত্যাদিতে প্রবেশ, তল্লাশি এবং, ক্ষেত্রমত, জব্দকরণ ও আটক; এবং
(খ) অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন ও উহার রেকর্ডপত্র, নথিপত্র, দলিলাদি ও হিসাব পরীক্ষাকরণ ও জব্দকরণ।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত স্থান কাহারও আবাসস্থল হইলে, উক্ত কর্মকর্তাকে উক্ত স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিতে হইবে এবং সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ে উক্তরূপে প্রবেশ করা যাইবে না।
(৩) কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লংঘন করিলে, সহকারী কমিশনার বা সহকারী পরিচালক বা তদূর্ধ্ব পদমর্যাদার মূসক কর্মকর্তা উক্ত ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করিবার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্ধারিত পদ্ধতিতে, নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(৪) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, রাজস্ব কর্মকর্তার নিম্নে নহেন এমন কর্মকর্তা তাঁহার এখতিয়ারাধীন এলাকায় কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানস্থল বা ব্যবসায়স্থল পরিদর্শন এবং মজুদ পণ্য, সেবা, উপকরণ ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন।
83. Power to enter and search by VAT officers.—
(1) To carry out the purposes of this Act or the rules made thereunder, a VAT officer not below the rank of an Assistant Commissioner, having been authorised by a Commissioner, may, in the prescribed manner, exercise any of the following powers, namely:—
(a) to enter into any place or premises of any economic activity or into any house, transport, etc. and make search therein; and
(b) to inspect any economic activity and examine its records, files, documents and accounts.
(2) If the place specified in sub-section (1) be a place of abode of any person, it shall require such officer to serve, in the prescribed manner, a notice
upon the owner or the person-in-charge or supervisor of such place and no such entry shall be made during the period from sunset to sunrise.
(3) If any person contravenes any provision of this Act or any rule made thereunder, a VAT officer of the rank of an Assistant Commissioner and above may, in the prescribed manner, request the concerned bank authority to freeze the bank account of such person.