৭৫। সরবরাহকারীর মিথ্যা বর্ণনা
৭৫। সরবরাহকারীর মিথ্যা বর্ণনা—
(১) যেইক্ষেত্রে কোন অনিবন্ধিত ব্যক্তি কোন সরবরাহ গ্রহীতার নিকট পণ্য সরবরাহ করেন এবং কর চালানপত্র গণ্য করিয়া কোন মিথ্যা দলিল ইস্যু করেন, যাহা উক্ত সরবরাহকে একটি করযোগ্য সরবরাহ বলিয়া প্রতীয়মান করে, সেইক্ষেত্রে উক্ত সরবরাহ করযোগ্য সরবরাহ বলিয়া গণ্য হইবে; এবং উক্ত ব্যক্তি নিবন্ধিত হইয়া থাকিলে, সরবরাহের ক্ষেত্রে যেই হার প্রযোজ্য হইত সেই হারে কর আদায়যোগ্য হইবে:
তবে, শর্ত থাকে যে, যদি দলিলাদিতে উচ্চতর হার প্রদর্শিত বা অনুমিত হয়, তাহা হইলে উক্ত উচ্চতর হার প্রযোজ্য হইবে।
(২) কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদান করিয়া, তাহাকে নিবন্ধিত ব্যক্তি এবং উক্ত সরবরাহকে করযোগ্য সরবরাহ বিবেচনা করিয়া কর নির্ধারণ করিবেন।
75. False statement by supplier.—
(1) Where a person who is not registered makes a supply of a good to the recipient of a supply and issues a false document purporting to be a tax invoice, which makes such supply appear like a taxable supply, such supply shall be treated as a taxable supply, and if such person is registered, the applicable rate would be the rate that would have been applicable to such supply:
Provided that if a higher rate is shown on, or is understood from, the documents, such higher rate shall be applicable.
(2) The Commissioner shall, after giving such person an opportunity of being heard, treat such person as a registered person and make a tax determination treating such supply as a taxable supply.