Skip to main content
Please wait...

৭১। কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান


৭১।  কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান—

(১) এই আইন বা তদধীন প্রণীত বিধি-বিধানে উল্লিখিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, কমিশনার বা মহাপরিচালক নিম্নবর্ণিত সরবরাহের উপর প্রদত্ত কর ফেরত প্রদান করিতে পারিবেন, যথা:―

(ক) আপাতত: বাংলাদেশে বলবৎ কোন কনভেনশন বা অনুরূপ আন্তর্জাতিক চুক্তির অধীন মূসক হইতে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ; বা

(খ) বাংলাদেশে অধিষ্ঠিত বিদেশী রাষ্ট্রের কূটনৈতিক বা কনস্যুলার মিশনের আনুষ্ঠানিক উদ্দেশ্য পূরণকল্পে প্রদত্ত সরবরাহ।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যক্তির নিকট প্রদত্ত সরবরাহ অব্যাহতি প্রদান বা শূন্যহার বিশিষ্ট না করিয়া ফেরৎ প্রদানের মাধ্যমে কার্যকর করা হইবে।


71. Refund of taxes paid by diplomats and other international organisations.—

(1) The Commissioner may, within such time, on such terms and  in such manner as laid down in this Act or in any rule made thereunder, grant refund of the taxes paid on the following supplies, namely—

(a) a supply exempted from VAT under any Convention for the time being in force in Bangladesh or any similar international agreement;

(b) a supply made to any diplomatic or consular mission of a foreign country established in Bangladesh for the official purposes of such mission.

(2)    Exemptions from VAT  shall be dealt with by refund, and not by exempting or zero-rating such supplies made to the person referred to in sub-section (1).