Skip to main content
Please wait...

৬৮। ঋণাত্নক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান


৬৮।  ঋণাত্নক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান—

(১) যদি কোন কর মেয়াদে উপকরণ কর এবং প্রাপ্য হ্রাসকারী সমন্বয়ের সমষ্টি, উৎপাদ কর, সম্পূরক শুল্ক এবং বৃদ্ধিকারী সমন্বয়ের সমষ্টিকে অতিক্রমের কারণে উক্ত কর মেয়াদে প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক হয়, তাহা হইলে অতিরিক্ত পরিমাণ অর্থ জের টানিতে হইবে এবং পরবর্তী ছয়টি কর মেয়াদে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে, তৎপরবর্তীতে অবশিষ্ট অর্থ এই ধারা অনুসারে ফেরৎ প্রদান করিতে হইবে।

(২) কোন নিবন্ধিত ব্যক্তিকে পূর্ববর্তী কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থ নিম্নবর্ণিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে-

(ক)  সকল উৎপাদন করের পরিমাণ এবং এই ধারার অধীন প্রদত্ত সমন্বয় ব্যতীত অন্যান্য সমুদয় সমন্বয় হিসাবে লইয়া পরবর্তী কর মেয়াদে উক্ত মেয়াদের জন্য প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে হইবে;

(খ)  যদি নিরূপিত অর্থের পরিমাণ ধনাত্মক হয়, তবে পূর্বের কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থের এমন অংশ হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে যাহাতে প্রদেয় অর্থের পরিমাণ শূণ্যে হ্রাস পায়;

(গ)  পূর্বের কর মেয়াদ হইতে জের টানা যে পরিমাণ অর্থ দফা (খ) এর অধীন সমন্বয় করা যাইবে না, উহা ততক্ষণ পর্যন্ত জের টানিতে হইবে, যতক্ষণ না-

(অ)  কোন কর মেয়াদের জন্য জের টানা সমুদয় অতিরিক্ত অর্থ বিয়োজিত হয়; বা

(আ) নির্দিষ্ট মেয়াদের জন্য জের টানা অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ ছয়টি কর মেয়াদ পর্যন্ত জের টানা হয়।

(৩) যদি ছয়টি কর মেয়াদ যাবৎ জের টানিবার পর অতিরিক্ত অর্থ অবশিষ্ট থাকে, তাহা হইলে-

(ক) অতিরিক্ত অর্থের পরিমাণ (৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার অধিক না হইলে উক্ত পরিমাণ শূণ্যে হ্রাস না পাওয়া পর্যন্ত উহার জের টানিতে হইবে; বা

(খ) অন্যান্য ক্ষেত্রে, উক্ত পরিমাণ অর্থ নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে আবেদন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে ফেরৎ প্রদান করিতে হইবে।


68. Carry forward and refund of negative net amount.—

(1) If, in a tax period, the sum of input tax and the receivable decreasing adjustments exceeds the sum of output tax, supplementary duty and increasing adjustments for such tax period, resulting in a net negative payable amount of money, then—

(a) in relation to an economic activity involving construction, house building, land development, or property development: the excess amount of money shall be carried forward indefinitely and may be deducted in subsequent tax periods in accordance with the provision of this section; and

(b) in relation to other cases: the excess amount of money shall be carried forward and may be deducted over the following 6 (six) tax periods, after which any remaining excess money shall be refunded in accordance with the provision of this section.

(2) In relation to an economic activity involving construction, house building, land development or property development, every registered person shall be allowed a decreasing adjustment for an excess amount of money  carried forward from the previous tax period.

(3) Where sub-section (2) does not apply, a registered person shall be allowed a decreasing adjustment for excess amounts of money carried forward from earlier tax periods in the following manner—

(a) in a subsequent tax period, the amount of tax payable for such  period shall be determined by taking into account all output taxes and all adjustments other than the adjustments allowed under this section;

(b) if the amount of money thus assessed is in the positive,—

(i) such portion of the excess amount of money carried forward from the earlier tax periods shall be allowed as decreasing adjustments as would reduce the payable amount of money to nil; and

(ii) the excess amount of money carried forward shall be adjusted in a chronological order, with the adjustment for the oldest being made first and the most recent being adjusted last;

(c) such amounts of money carried forward from earlier tax periods as cannot be adjusted under clause (b), shall be  carried  forward  until—

(i) all of the excess amount carried forward is deducted for a tax period; or

(ii) a portion or all of the excess amount of money carried forward for a particular period is carried forward for six tax periods.

(4) If a portion or all of the excess amount of money is carried forward for 6 (six) tax periods without being adjusted,—

(a) and if such amount does not exceed taka fifty thousand (50,000), it shall continue to be carried forward until it is reduced to nil; or

(b) such amount of money, in other cases, shall, on receipt of an application made on such terms and in such manner as may be prescribed, be refunded within a period of 3 (three) months.

(5) Where a person carries on all the economic activities involving construction, house building or property development and other economic activities, all negative net amount of money shall be carried forward in accordance with the provisions of sub-section (2) unless the person is separately registered under section 5 in respect of those construction, house building or property development activities and those other economic activities.

(6) The Board may make rules prescribing a phased reduction in the number of tax periods for which negative amounts should be carried forward, including directive rules for the phased inclusion of the construction, house building and property development sector in the rules applicable to other sectors.