৬২। সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়
৬২। সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়—
সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের আমদানিকারক নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে আমদানির উপর তৎকর্তৃক পরিশোধিত সম্পূরক শুল্কের হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যদি পণ্যটি কাস্টমস আইনের অধীন শুল্ক-করাদি প্রত্যর্পণের (Drawback) শর্তাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হয়।
62. Decreasing adjustments for supplementary duty.—
Any person importing a good subject to supplementary duty may‚ within such time and in such
manner as may be prescribed‚ make a decreasing adjustment for the supplementary duty paid by him on the import if the good is in compliance with the conditions of a drawback of duties under the Customs Act.