Skip to main content
Please wait...

৫৯। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়


৫৯। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়—

(১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর যে সময় ও পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয়, সেই একই সময় ও পদ্ধতিতে, সম্পূরক শুল্ক আদায় করিতে হইবে।

(২) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, পণ্য আমদানির ক্ষেত্রে, সম্পূরক শুল্ক আদায় এবং পরিশোধের উদ্দেশ্যে কাস্টমস আইনের বিধানাবলী (প্রয়োজনীয় সংশোধন এবং অভিযোজনসহ) এমনভাবে প্রযোজ্য হইবে যেন আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক একটি আমদানি শুল্ক।

(৩) উপ-ধারা (২) এর বিধানাবলীর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, কাস্টমস আইনের অধীন কোন পরিমাণ বন্ড বা গ্যারান্টির দাবী করা হইলে, উহা এমনভাবে হিসাব করিতে হইবে যেন প্রদেয় সম্পূরক শুল্ক আমদানি পণ্যের উপর একটি আমদানি শুল্ক।


59. Collection of supplementary duty on imports.—

(1) The supplementary duty on an imported good subject to such duty shall be collected at the same time and in the same manner as the customs duty on such good is collected.

(2) Save as otherwise provided in this Act, in relation to an import of goods, for the purposes of collecting and paying the supplementary duty, the provisions of the Customs Act shall (with necessary modifications and adaptations) apply in such a way as if the supplementary duty payable on imports were a customs duty.

(3) Without affecting the generality of the provision of sub-section (2), whenever any bond or guarantee is demanded under the Customs Act, the amount so demanded shall be calculated in such manner as if the payable supplementary duty were a customs duty on the imported goods.