৫৭। সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য
৫৭। সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য—
সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে নিম্নরূপ, যথা:―
(ক) আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের ক্ষেত্রে, কাস্টমস আইনের ধারা ২৫ বা ধারা ২৫(ক) এর অধীন আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানি শুল্ক , রেগুলেটরি ডিউটি এবং অন্যান্য শুল্ক] (যদি থাকে) যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য;
(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার সরবরাহের ক্ষেত্রে, পণ্য বা সেবার করযোগ্য সরবরাহের মূল্য হইবে ধারা ৩২ অনুযায়ী নির্ণীত মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া:
তবে শর্ত থাকে যে,সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা পণবিহীন বা অপর্যাপ্ত পণবিশিষ্ট হইলে, উহার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে উক্ত সরবরাহের কর-ভগ্নাংশ হ্রাসকৃত ন্যায্য বাজার মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া; এবং
(গ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূসক আরোপিত হইবে, সেই পণ্যের ক্ষেত্রে, ধারা ৫৮(২) এ বর্ণিত খুচরা মূল্য সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য বলিয়া বিবেচিত হইবে।
57. The value for imposition of supplementary duty.—
For the purposes of imposing supplementary duty, the value of the goods or services subject to supplementary duty shall be as follows, namely:—
(a) in relation to an imported good subject to supplementary duty, the value that is arrived at adding customs duty and regulatory duty (if any) with the value on which customs duty is leviable under section 25 or 25(a) of the Customs Act: customs duty is leviable:
(b) in relation to a supply of goods or services subject to supplementary duty, the value of such taxable supply shall be arrived at by deducting the supplementary duty from the value determined under section 32:
Provided that if the supply of any good or service subject to supplementary duty is made without any consideration or with inadequate consideration‚ the value for imposition of supplementary duty on such good or service shall be arrived at by deducting supplementary duty from the tax fraction of the fair market price of such supply; and
(c) in relation to any good where VAT is imposed on the basis of retail prices, the retail price described in section 58(2) shall be regarded as the value for imposition of supplementary duty.