Skip to main content
Please wait...

৫৫। সম্পূরক শুল্ক আরোপ


৫৫। সম্পূরক শুল্ক আরোপ—

(১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর, বাংলাদেশে প্রস্ত্ততকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের উপর এবং বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত এবং প্রদেয় হইবে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের নিমিত্ত আমদানি না করিয়া রপ্তানির নিমিত্ত আমদানি করা হইলে, উক্ত পণ্যের আমদানির উপর কোন সম্পূরক শুল্ক আরোপিত হইবে না।

(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের তৃতীয় অধ্যায় এর অধীন শূন্যহার বিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত হইবে না।

(৪) প্রদেয় সম্পূরক শুল্কের পরিমাণ হইবে-

(ক) সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম (৪) এ কোন সম্পূরক শুল্ক হার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে, উক্ত পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের সহিত উক্ত হার গুণ করিয়া নিরূপিত অর্থ; বা

(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম (৪) এ সম্পূরক শুল্কের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে, উক্ত পরিমাণ।

(৫) কোন সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর কেবলমাত্র একটি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে।


55. Imposition of supplementary duty.—

(1) Supplementary duty shall be imposable and payable on the import of goods, the supply of goods manufactured in Bangladesh and on the supply of services rendered in Bangladesh If they are subject to supplementary duty in Bangladesh.

(2) Notwithstanding anything contained in sub-section (1)‚ no supplementary duty shall be imposed on an import of a good subject to supplementary duty if such good is imported for export, and not for home-consumption.

(3) Notwithstanding anything contained in sub-section (1)‚ no supplementary duty shall be imposed on the supply of goods or services that are zero- rated under Chapter Three of this Act.

(4) The amount of payable supplementary duty shall be‚—

(a) if a rate of supplementary duty is specified for the goods or services subject to such duty in column (4) of the Second Schedule, the amount arrived at by multiplying the dutiable value of the goods or services by such rate; or

(b) if a specific amount of supplementary duty is specified against a good or service, subject to supplementary duty, in column (4) of the Second Schedule, such amount.

(5) Supplementary duty on the supply of goods or services subject to supplementary duty shall be payable at only one stage.