Skip to main content
Please wait...

৫২। ক্রেডিট নোট এবং ডেবিট নোট


৫২। ক্রেডিট নোট এবং ডেবিট নোট—

(১) ক্রেডিট বা ডেবিট নোটে নিম্নবর্ণিত তথ্যাবলী অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা:―

(ক) ডেবিট বা ক্রেডিট নোটের ক্রমিক নম্বর, ইস্যুর তারিখ ও সময়;

(খ) সরবরাহকারীর নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা;

(গ) প্রাসঙ্গিক মূল কর চালানপত্রের ক্রমিক নম্বর, তারিখ ও সময়;

(ঘ) সমন্বয়ের প্রকৃতি;

(ঙ) মূসকের পরিমাণের উপর প্রভাব;

(চ) সরবরাহের উপর প্রদেয় মূসকের প্রভাব ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকার অধিক হইলে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে); এবং

(ছ) সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ সনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য।

(২) কোন ক্রেডিট নোটে উপ-ধারা (১) এর দফা (চ) এ উল্লিখিত তথ্য অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত ক্রেডিট নোট হ্রাসকারী সমন্বয় দাবীর সমর্থনে ব্যবহার করা যাইবে না।


52. Credit notes and debit notes.—

(1) Every credit or debit note shall include the following information, namely:—

(a) the serial number of the credit or debit note, and the date and time of its issue;

(b) the name, address and business identification number of the supplier;

(c) the serial number, date and time of the relevant original tax invoice;

(d) the nature of the adjustment;

(e) the effect on the amount of VAT;

(f) the name, address and business identification number of the recipient of the supply if the amount of VAT payable on the supply is more than Taka 5 000.00 (five thousand) only; and

(g) any other information necessary to identify the amount of any increasing or decreasing adjustments because of any adjustment event.

(2) If a credit note does not contain the information specified in clause (f) of sub-section (1), it shall not be used in support of a claim for any decreasing adjustment.