Skip to main content
Please wait...

৪৯। উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়


৪৯। উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়—

(১) ধারা ৩৩ এর বিধানাবলী সত্ত্বেও, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, কোন সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তার নিকট চুক্তি, টেন্ডার, কার্যাদেশ বা অন্যবিধভাবে অব্যাহতিপ্রাপ্ত বা শূণ্যহার বিশিষ্ট নহে এমন সরবরাহ প্রদান করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা উক্ত সরবরাহকারীর নিকট পরিশোধযোগ্য পণ হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্টকৃত মূসক উৎসে কর্তন করিবে।

(২) সরবরাহকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে এবং কর চালানপত্র  জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোন সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোন মূল্য পরিশোধ করিবে না ;

তবে শর্ত থাকে যে, সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত নহে এইরূপ ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে তিনি দায়ী থাকিবেন।

(৩) উৎসে কর কর্তনকারী সত্তা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে উৎসে মূসক কর্তন ও পরিশোধ করিবে।

(৪) উৎসে কর কর্তন এবং সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উৎসে কর কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী যৌথ ও পৃথকভাবে দায়ী থাকিবে।

(৫) কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারি ট্রেজারিতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের লক্ষ্যে কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারি ট্রেজারিতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে 8[মূল্য সংযোজন কর এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না বিধায় পুনরায় উৎসে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না; তবে, প্রকল্পের আওতায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।


 49. Tax withheld at source and increasing adjustment by withholding entity.—

(1) Subject to the provisions of sub-section (2), if a supplier other than a withholding entity makes a supply, which is not exempted or zero- rated, to a withholding entity of a value of more than Taka 10 (ten) thousand under an agreement, tender or  work order, the withholding entity shall withhold‚ at source‚ not more than one-third of the tax-fraction of that supply from the consideration payable to the supplier.

(2) If a supplier is not registered or enlisted, and if a combined tax invoice and withholding certificate is not issued, the withholding entity shall not receive any supply from such supplier and shall pay no price against such supply to the supplier.

(3) A withholding entity shall make an increasing adjustment for the amount of withheld VAT, and shall pay the withheld VAT in such manner and at such time as are specified below, namely:—

(a) for a registered withholding entity: at the time of filing the return for the tax period relating to the supply on which tax was withheld; and

(b) for a withholding entity not registered: at the prescribed time and in the prescribed manner.

(4) For the tax withheld at source and for the deposit thereof to the government Treasury, the withholding entity and the supplier shall be jointly and severely liable.