Skip to main content
Please wait...

৪৭। আংশিক উপকরণ কর রেয়াত


৪৭। আংশিক উপকরণ কর রেয়াত— 

(১) যেক্ষেত্রে একজন নিবন্ধিত ব্যক্তি কোন করযোগ্য সরবরাহের আংশিক পণ পরিশোধ করেন বা পরিশোধে দায়ী থাকেন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তাহা উক্ত ব্যক্তি যে পরিমাণ পণ পরিশোধ করেন বা পরিশোধ করিতে দায়ী থাকেন সেই পরিমাণের ভিত্তিতে নিরূপণ করিতে হইবে।

(১ক) কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মূসক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্য হার ও আদর্শ মূসক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণ করা যাইবে এবং এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা ৪৬ অনুসরণপূর্বক সমুদয় সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তবে, সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে।

(২) কোন নিবন্ধিত ব্যক্তি কোন কর মেয়াদে আমদানি বা অর্জনের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন; তবে, পূর্ণ উপকরণ কর রেয়াত প্রাপ্য না হইলে তদীয় সমুদয় আমদানি বা অর্জনের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত প্রাপ্যতা উপ-ধারা (৩) এর অধীন নিরূপণ করিতে হইবে।

(৩) প্রতি কর মেয়াদে এই ধারার সহিত সংশ্লিষ্ট আমদানি কিংবা অর্জনের ক্ষেত্রে যে পরিমাণ উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে উহা নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নিরূপণ করিতে হইবে:

যে ক্ষেত্রে―

I হইলো এই উপ-ধারার সহিত সংশ্লিষ্ট আমদানি কিংবা অর্জনের উপর যে পরিমাণ উপকরণ করের উদ্ভব হয় তাহার মোট পরিমাণ এবং যাহার নিমিত্তে উক্ত কর মেয়াদে রেয়াত দাবি করা হয়;

T হইল কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ধারা ৪৬ এর অধীনে উপকরণ কর রেয়াত প্রাপ্ত হয় এইরূপ সকল সরবরাহের মূল্য; এবং

A হইলো কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সকল সরবরাহের মূল্য।

(৪) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড নির্ধারণ করিতে পারিবে যে,―

(ক) কোন উপাদান উক্ত সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত হইবে বা অন্তর্ভুক্ত হইবে না;

(খ) কখন এবং কিভাবে T/A ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় উন্নীত বা অবনত করা হইবে;

(গ) পঞ্জিকা বর্ষ শেষে সম্পাদিত কোন বার্ষিক সমন্বয়;

(ঘ) আর্থিক সেবা সরবরাহকারীর আংশিক উপকরণ কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ পদ্ধতি;

(ঙ) মূলধনী সম্পদের বিপরীতে সাধিত অতিরিক্ত সমন্বের ক্ষেত্রে দাবিকৃত উপকরণ কর রেয়াতের সহিত সম্পদের প্রকৃত ব্যবহার নিশ্চিতকরণ।


47. Partial input tax credit.—

(1)Where a registered person pays or is liable to pay a part of the consideration for a taxable supply, any input tax credit to which the

person is entitled shall be calculated on the basis of the amount of the consideration such person pays or is liable to pay.

(2) A registered person shall be entitled to claim input tax credit against an import or acquisition in a tax period; but if he is not entitled to the input tax credit in full, his entitlement to it against his total imports and acquisitions shall be calculated under the provisions of sub-section (3).

(3) For each tax period, the amount of the input tax credits that may be allowed for the imports or acquisitions to which this section relates shall be calculated according to the following formula:

where—

I is the total amount of input tax originating from imports or acquisitions to which this sub-section relates and for which a credit is sought in such tax period;

T is the value paid by the person mentioned below of all taxable supplies during the tax period; and

A is the value paid by the registered person of all the supplies during a tax period.

(4) For purposes of this section‚ the Board may determine—

(a) which input or inputs shall or shall not be included in the above formula;

(b) when and how T/A fraction shall be rounded up or down to full number;

(c) the annual adjustment made at the end of each calendar year;

(d) the special procedure in relation to receiving partial tax credit by the suppliers of financial services;

(e) the actual use of any property with the claimed input tax credit in relation to additional adjustments made against capital assets.