৪৫। সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি
৪৫। সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি—
(১) কোন কর মেয়াদে করদাতা কর্তৃক প্রদেয় নীট করের পরিমাণ নিম্নবর্ণিত উপায়ে নিরূপণ করিতে হইবে, যথা:―
(ক) উক্ত কর মেয়াদে প্রদেয় সকল উৎপাদ কর এবং সম্পূরক শুল্ক যোগ করিয়া;
(খ) উক্ত কর মেয়াদে যেই সকল উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকারী উহা দফা (ক) এর অধীন নিরূপিত যোগফল হইতে বিয়োগ করিয়া;
(গ) উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করিয়া; এবং
(ঘ) উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল হ্রাসকারী সমন্বয় বিয়োগ করিয়া।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত পদ্ধতিতে নিরূপিত নীট কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে, নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করিতে হইবে।
45. Manner of assessing net payable tax on supplies and payment thereof.—
(1) The amount of net tax payable by a taxpayer for any tax period shall be assessed in the following manner, namely—
(a) by adding together all of the output taxes and supplementary duty payable in such tax period;
(b) by subtracting all of the input tax credits entitled to be claimed in such tax period from the summation of taxes assessed under clause (a);
(c) by adding together all of the increasing adjustments of that registered person in such tax period; and
(d) by subtracting all of the decreasing adjustments of that registered person in such tax period.
(2) The net payable tax assessed in the process outlined under sub-section (1) shall, in the prescribed manner, be paid by the taxpayer before filing the return for such tax period.