৩৯। লটারী, লাকী ড্র, হাউজি, র্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ
৩৯। লটারী, লাকী ড্র, হাউজি, র্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ—
(১) কোন ব্যক্তি লটারী, লাকী ড্র, হাউজি, র্যাফেল ড্র বা অনুরূপ উদ্যোগ পরিচালনা করিলে উক্ত ব্যক্তি কর্তৃক বিক্রীত টিকেটের (যে নামেই অভিহিত হউক) পণ হইবে টিকেটের মূল্য।
(২) পরিবেশক বা প্রতিনিধির নিকট মূল্যছাড় প্রদান করিয়া বিক্রীত টিকেটের ক্ষেত্রে উক্ত মূল্যছাড় হিসাবে গণ্য না করিয়া উহার মূল্য নিরূপণ করিতে হইবে।
ব্যাখ্যা: এই ধারায় ‘‘টিকেটের মূল্য’’ অর্থ জয়লাভের আশায় টিকেট ধারণ এবং উক্তরূপ উদ্যোগে অংশগ্রহণে ক্রেতা কর্তৃক প্রদেয় অর্থ।
39. Lotteries, lucky draws, housie, raffles, and similar undertakings.—
(1) Where a person runs a lottery, lucky draw, housie, raffle, or similar undertaking‚ the consideration for tickets (by whichever name described) sold by such person shall be the price of the ticket.
(2) The price of the tickets sold at a discount to distributors or agents shall be calculated exclusive of the discount.
Explanation: In this section, "price of the ticket" means the amount of money payable by the buyer, who holds the ticket with a desire to win, and participates in the undertaking.