৩৩। করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল
৩৩। করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল—
(১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন সরবরাহ প্রদান করা
(খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা
(গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(ঘ) যখন কোন সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়।
(২) কোন সরবরাহ আনুক্রমিক (Progressive) বা পর্যাবৃত্ত (Periodic) সরবরাহ হিসাবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়;
(খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(গ) যখন অনুক্রম সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়।
(৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানী তৈল বা বিদ্যুৎ এর আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে ৯০ (নব্বই)] দিনের মধ্যে প্রদেয় মূসক পরিশোধ করিতে হইবে।
33. Time of payment of VAT on taxable supplies.—
(1) The VAT imposed on a taxable supply shall become payable at the time when any of the following activities first occurs, namely:—
(a) when such supply is made;
(b) when a tax invoice for such supply is issued; or
(c) when a part or the whole of the consideration is received.
(2) Where a progressive or periodic supply is treated as a series of separate supplies, VAT imposed on such supplies becomes payable at the time when any of the following activities occurs first, namely:—
(a) when separate invoices are issued for each such supply;
(b) when receivable consideration against each such supply is received in part or in full;
(c) when the price against the series of supplies becomes payable; or
(d) the first day of the tax period to which the payable consideration relates, if it is possible to ascertain the payable amount at that time.
(3) Notwithstanding the provisions of sub-section (2)‚ if a progressive or periodic supply of any good (such as: water, gas, oil or electricity) or a service is made through a distribution network‚ the imposed VAT shall become payable within 90 (ninety) days from the date on which invoices against each such supply are issued.