৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়
৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়—
(১) প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক উপ-ধারা (২) এ উল্লিখিত হারে আগাম পরিশোধ করিবেন।
(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে ৩ (তিন)]শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে ৫ (পাঁচ) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে।
(৩) প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী চারটি কর মেয়াদের মধ্যে মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন।
(৪) যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত প্রদানের নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
(৫) কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবেন।
31. Payment of advance tax on import and its.—
(1) Every registered person or a person required to be registered or an enlisted person, who makes a taxable import for his economic activities, shall make payment of the VAT or turnover tax in advance payable on the supply of his imported goods at the rate specified in sub-section (2).
(2) An advance tax‚ at the rate of 3 (three) percent of the value of the taxable import‚ shall be payable at the same time, and in the same manner as VAT is payable, on a taxable import.
(3) Every registered or enlisted importer who has made a payment of advance tax may‚ in the prescribed manner‚ claim‚ in the return of the related tax period‚ a decreasing adjustment equal to the amount paid as advance tax.
(4) Any person who has paid an advance tax but is neither registered nor enlisted may‚ in the prescribed manner‚ make an application to the Commissioner for a refund of such advance tax.
(5) The Commissioner shall, after receiving such an application, dispose it of in the prescribed manner.