Skip to main content
Please wait...

২৯। পুনঃআমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ


২৯। পুনঃআমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ—

পণ্য রপ্তানির পর উহা পুনঃআমদানি করিবার ক্ষেত্রে যদি পণ্যটির আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য ও গুণগতমান অপরিবর্তিত থাকে, তাহা হইলে উক্ত পণ্যের মেরামতের পর যে পরিমাণ মূল্য বর্ধিত হয় উহার সহিত বীমা, ভাড়া এবং ল্যান্ডিং চার্জ যোগ করিয়া শু্ল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে, যাহা মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে।


29. Determination of value of re-imported goods.—

Where goods are re- imported after being exported, the value for assessment of VAT on such goods shall be the combination of the value to the extent that it is enhanced as a result of the repair and the expenses incurred on their insurance, freight and landing charges provided that the forms, features, characteristics and the qualitative standards of the goods remain unchanged after such repairs.