Skip to main content
Please wait...

২৬। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি


২৬।  অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি—

এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সরবরাহসমূহ মূসক অব্যাহতিপ্রাপ্ত হইবে, যথা:―

(ক) প্রথম তফসিলে উল্লিখিত কোন সরবরাহ বা আমদানি; বা

(খ) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গ্রহণের অধিকার (right) বা ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) সংক্রান্ত সরবরাহ।


26.Exempted supplies, or exempted imports.—

Notwithstanding anything contained in this Act, the following supplies shall be exempted from VAT, namely:—

(a) any supply or import specified in the first schedule; or

(b) any supply relating to a right or option to receive an exempted supply.