১৯। অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট
১৯। অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট—
(১) কোন অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করিলে, তাহাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করিতে হইবে।
(২) অনাবাসিক ব্যক্তির সকল দায়দায়িত্ব ও কার্যাবলী উক্ত মূসক এজেন্ট পালন ও সম্পাদন করিবেন, তবে আরোপিত কর, জরিমানা, দণ্ড এবং সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকিবেন।
(৩) মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রধানের (principal) নামে হইতে হইবে।
(৪) বোর্ড, মূসক এজেন্ট নিয়োগের শর্ত, পদ্ধতি ও তাহার দায়-দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে।
19. VAT Agent of non-residents.—
(1) A non-resident, who does not carry on an economic activity from a fixed place in Bangladesh, shall appoint a VAT Agent.
(2) Such VAT Agent of a non-resident shall bear all responsibilities and carry out all activities of the non-resident, and shall be jointly and severally liable for the payment of all dues including taxes, fines, penalties, and interests that may be imposed.
(3) The VAT registration of the economic activities by a VAT Agent shall be in the name of the principal.
(4) The Board may prescribe the manner, conditions of appointment and the responsibilities of a VAT Agent.