১৪। পরিবর্তিত তথ্য অবহিতকরণে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব
১৪। পরিবর্তিত তথ্য অবহিতকরণে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব—
নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট নিম্নবর্ণিত তথ্যের পরিবর্তনের ক্ষেত্রে, নির্ধারিত সময় ও পদ্ধতিতে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করিবেন, যথাঃ-
(ক) ব্যবসায়ের নাম বা অন্য কোন বাণিজ্যিক নামসহ উক্ত ব্যক্তির নাম বা ব্যবসার ধরন পরিবর্তন;
(খ) উক্ত ব্যক্তির ঠিকানা বা অন্য কোন যোগাযোগের তথ্যাদি পরিবর্তন;
(গ) অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার স্থান পরিবর্তন;
(ঘ) উক্ত ব্যক্তির ব্যাংক হিসাবের কোন তথ্যের পরিবর্তন;
(ঙ) উক্ত ব্যক্তি কর্তৃক পরিচালিত এক বা একাধিক অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি পরিবর্তন;
(চ) মালিকানায় বা অংশীদারিত্বে পরিবর্তন;
(ছ) নির্ধারিত অন্য কোন পরিবর্তন।
14. Responsibility of a registered or enlisted person to keep informed of changes in information.—
Every registered or enlisted person shall‚ in respect of any change in the following areas relating to his economic activity‚ inform the Commissioner within such time and in such manner as may be prescribed‚ namely—
(a) of a change in the name of such person or the type of business‚ including the name of the business or any other commercial name;
(b) of a change in the address or any other contact details of such person;
(c) of a change in the places of his economic activity;
(d) of a change in information relating to any bank account of such person;
(e) of a change in the nature of one or more of the economic activities carried on by such person;
(f) of any other prescribed information.