১২৯। আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা
১২৯। আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা—
বোর্ড বা কোন কমিশনার কর্তৃক প্রদত্ত কোন আদেশ বা সিদ্ধান্ত বা গৃহীত কোন ব্যবস্থার (কর নিরূপণ, কর আরোপ, জরিমানা আরোপ, সুদ আরোপ, কর আদায়করণ বাতিল বা পরিবর্তন করিবার জন্য বা কোন নিরীক্ষা, তদন্ত বা অনুসন্ধান বা এইরূপ সকল বিষয়) বিরুদ্ধে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন কার্যধারা রুজু বা মামলা দায়ের করা ব্যতীত অন্য কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না।
129. Bar to the lodgement of suits in the Court.—
No proceeding other than the proceeding or judicial proceeding under this Act or any rule made there under shall lie to any court against an order passed or decision made or action taken (tax determination, tax imposition, imposition of monetary penalty, imposition of interest, any audit, enquiry or or investigation or other similar matters for amendment or cancellation of tax recovery) by the Board or by a Commissioner.