Skip to main content
Please wait...

১২৬। অব্যাহতি


১২৬। অব্যাহতি—

(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোন পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোন সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্বা আগাম কর  হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।        

(২) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানি, সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা আগাম কর  হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।         

(৩) বোর্ড, বিশেষ আদেশবলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক, করযোগ্য যে কোন পণ্যের আমদানি বা সরবরাহ বা প্রদত্ত সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা আগাম কর  হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।


126. Tax exemption by the Government.—

(1) The Government may, by a notification in the official Gazette, exempt, the whole or a part of the taxes imposable under this Act, if a need arises to take immediate action to face a situation of national importance, for a specified period till the next Finance Act takes effect, but if the exemption given under this sub-section is not included in the next Finance Act, it shall automatically become ineffective.

(2) In relation to an international assistance and loan agreement, if any provision is included in such agreement for the exemption of any tax, in part or in full, on an import or a supply under such agreement, the Government may, by a notification in the official Gazette, exempt such  tax or a part thereof imposable under this Act, and

(a) in relation to import: the import shall be exempted and such exemption shall be made effective; and

(b) in relation to supply: the exemption shall be made effective by giving refund under section 71 without exempting such supply or  the person to whom such supply is made.