১২৫। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি
১২৫। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি—
(১) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোন করদাতা নির্ধারিত পদ্ধতি, শর্ত বা সময়ে কোন বিরোধ বিকল্প উপায়ে নিষ্পত্তির জন্য নির্ধারিত প্যানেল হইতে তৎকর্তৃক নির্বাচিত কোন সহায়তাকারীর নিকট আবেদন করিতে পারিবেন এবং সহায়তাকারী নির্ধারিত পদ্ধতি, শর্তে বা সময়ে উক্ত বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
(২) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির আবেদন প্রক্রিয়াকরণের জন্য, সময়ে সময়ে, এক বা একাধিক মূল্য সংযোজন কর কমিশনারেট নির্ধারণ করিতে পারিবে।
(৩) কোন বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হইলে, উক্ত সমঝোতার বিরুদ্ধে কোন আদালতে আপত্তি উত্থাপন করা যাইবে না এবং যেসকল বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করা সম্ভব হইবে না, সেই সকল বিরোধের ক্ষেত্রে, এই আইনের বিধানানুযায়ী পুনরায় কার্যধারা গ্রহণ করিতে হইবে।
(৪) কোন বিরোধ বিকল্প উপায়ে সম্পূর্ণ বা আংশিকভাবে নিষ্পত্তি করা সম্ভব না হইলে, উক্ত পন্থা অবলম্বনের জন্য ব্যয়িত সময়কাল আপীল দায়েরের সময়সীমা গণনায় অন্তর্ভুক্ত হইবে না।
ব্যাখ্যা: এই ধারায়, ‘‘বিরোধ’’ অর্থ এই আইন বা তদধীন প্রণীত বিধির প্রয়োগ হইতে উদ্ভূত কোন বিরোধ; কিন্তু জালিয়াতি বা ফৌজদারি অপরাধ বা আইনগত প্রশ্ন জড়িত রহিয়াছে এমন বিরোধ উহার অন্তর্ভুক্ত হইবে না।
125. Alternative dispute resolution.—
(1) Notwithstanding anything contained in any other provision of this Act, a taxpayer may, in the prescribed manner, on the prescribed terms and within the prescribed time, apply to a facilitator, selected by him from the prescribed panel, to have a dispute resolved through alternative dispute resolution process; and the facilitator may, in the prescribed manner, on the prescribed terms and within the prescribed time, take steps to resolve such dispute, on the basis of consensus, through alternative means.
(2) The Board may, by a notification in the official Gazette, designate, from time to time, one or more of the VAT Commissionerates for processing the applications of alternative dispute resolution.
(3) If a dispute is resolved on the basis of consensus through alternative dispute resolution, no objection in respect of such consensus shall be raised in any court, and the disputes which cannot be resolved on such consensus through alternative dispute resolution process, may again be taken up for proceeding under the provisions of this Act.
(4) If a dispute or any part thereof could not be resolved through alternative dispute resolution process, the time spent for such resolution shall not be included in calculating the time for filing an appeal.
Explanation: In this section, "dispute" means a dispute arising out of the application of any provision of this Act or any rule made there under, but does not include an offence or a dispute involving a question of law.