Skip to main content
Please wait...

১২৪। হাইকোর্ট বিভাগে [আপিল]


১২৪।  হাইকোর্ট বিভাগে আপিল—

(১) বোর্ড বা আপীলাত ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, এমন কোন মূসক কর্মকর্তা, উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিল করিতে পারিবেন।

(২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত আপিলের বিষয়ে, যতদূর সম্ভব দেওয়ানী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিলের ক্ষেত্রে, তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৫ প্রযোজ্য হইবে।

(৪) মূসক কর্মকর্তা ব্যতীত, অন্য কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিলের ক্ষেত্রে, তাহাকে তর্কিত আদেশে উল্লিখিত প্রদেয় করের, জরিমানা ব্যতীত, ১০ (দশ) শতাংশ অর্থ পরিশোধ করিতে হইবে।


124. Revision by the High Court Division.—

(1) Any person or any VAT officer not below the rank of a Commissioner or a Director- General, aggrieved by an order of the Board or of the Appellate Tribunal, may prefer a revision petition before the High Court Division of the Supreme Court on questions of law of such order.

(2) Notwithstanding anything contained in any other law for the time being in force, the provisions of the Code of Civil Procedure shall, as far as possible, apply to the matters of such revision.

(3) In relation to submission of a revision application before the High Court Division under sub-section (1), the provisions of Section 5 of the Limitation Act, 1908, shall apply.

(4) In relation to submission of a revision application before the High Court Division, under sub-section (1), by a person other than an officer of VAT, such person shall, at the time of filing such revision application, pay 10 (ten) percent of the payable tax or of the monetary penalty specified in the impugned order.