১০৬। বকেয়া কর কিস্তিতে পরিশোধ
১০৬। বকেয়া কর কিস্তিতে পরিশোধ—
(১) বকেয়া কর কিস্তিতে পরিশোধ করিবার নিমিত্ত কমিশনার একজন খেলাপি করদাতাকে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে অনুমতি প্রদান করিতে পারিবেন এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে উক্তরূপ অনুমতি বাতিল করিতে পারিবেন।
(২) এই ধারার অধীন প্রদত্ত কিস্তিতে বকেয়া কর পরিশোধের সময়সীমা ১২ (বার) মাসের অতিরিক্ত হইবে না।
106. Payment of arrear tax by instalments.—
(1) The Commissioner may, within such time-limit, on such terms and in such manner as may be prescribed, give permission to a defaulting taxpayer to pay arrear taxes in instalments, and may, for default in paying any instalment, cancel such permission.
(2) The time- limit for the payment of arrear taxes by instalments granted under this section shall not be more than 12 (twelve) months.