১০৩। কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়
১০৩। কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়—
(১) যদি কোন কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বকেয়া কর পরিশোধে ব্যর্থ হয়, তাহা হইলে যে সময় উক্ত অর্থ বকেয়া হইয়াছিল সেই সময় যাহারা উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা ছিলেন তাহারা যথাযথ সতর্কতা, দায়িত্বশীলতা এবং দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হইলে সকলে যৌথ ও ব্যক্তিগতভাবে উক্ত অর্থ পরিশোধের জন্য নির্ধারিত সময়সীমা পর্যন্ত দায়ী থাকিবেন।
(২) বকেয়া কর পরিশোধে দায়ী প্রত্যেক পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা, অন্যান্য পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তার নিকট হইতে পুনর্ভরণ (reimbursement) পাওয়ার অধিকারী হইবেন।
(৩) উক্ত পরিচালক, প্রতিনিধি, এজেন্ট বা উদ্যোক্তা কর্তৃক সম্পাদিত কর্মকাণ্ডের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত কর্মকাণ্ড উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-
(ক) অর্থনৈতিক কার্যক্রম বা উহার অংশবিশেষ পরিচালনা;
(খ) অর্থনৈতিক কার্যক্রমের প্রক্রিয়ায় কোন সরবরাহ, আমদানি বা অর্জন;
(গ) পণ্য প্রস্তুতকরণ বা সেবা সরবরাহ;
(ঘ) জারিকৃত কোন নোটিশ প্রাপ্তি;
(ঙ) দাখিলপত্র পেশকরণ;
(চ) কর পরিশোধ; বা
(ছ) তথ্য সরবরাহ।
103. Liability of directors or entrepreneurs of any company or association of persons or of property development joint venture.—
(1) If a company or association of persons or property development joint venture fails to pay arrear taxes, and if the directors or representatives or entrepreneurs who were in charge of such company, or association of persons or property development joint venture, when such money fell in arrear, failed to show proper care, responsibility and skill, shall be liable, jointly and severally, to pay such arrear taxes till such time as may be prescribed.
(2) Every director or representative or entrepreneur so liable to pay the arrear taxes shall be entitled to a reimbursement from other directors or representatives or entrepreneurs.
(3) Without prejudice to the generality of functions rendered by such director or representative or agent or entrepreneur, the following activities shall be
deemed to have been done by such company or association of person or property development joint venture, namely:—
(a) carrying on of an economic activity or any part thereof;
(b) any supply, import or acquisition in the course of an economic activity;
(c) manufacture of goods or supply of services;
(d) receipt of any issued notice;
(e) filing of a return;
(f) payment of taxes; or
(g) providing information.