Skip to main content
Please wait...

৬৫। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া


এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনায় নিম্নবর্ণিত খরচসমূহ অনুমোদিত হইবে না, যথা:-

(ক) বাংলাদেশের বাহিরে পরিশোধযোগ্য কোনো সুদ যাহা হইতে এই আইনের বিধানাবলি অনুসারে কর কর্তন বা পরিশোধ করা হয় নাই;

(খ) কর অব্যাহতি প্রাপ্ত প্রযোজ্য এইরূপ আর্থিক পরিসম্পদ হইতে আয়ের বিপরীতে পরিশোধিত সুদ বা কমিশন;

(গ) মূলধনি বা ব্যক্তিগত প্রকৃতির কোনো ব্যয়।


After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.

23.Deductions from interest on securities:

(2) Notwithstanding anything contained in sub-section (1), no deduction shall be allowed under this section in respect of any interest payable outside Bangladesh on which tax has not been paid or deducted in accordance with the provisions of Chapter VII.