২(৮৮)। সুদ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(৮৮) “সুদ” অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(ক) যেকোনো প্রকার আর্থিক সহায়তা, যেমন- ঋণ, ধার, ট্রেড ক্রেডিট, অগ্রিম, সিকিউরিটি বা গ্যারান্টির বিপরীতে পরিশোধিত যেকোনো প্রকারের সুদ বা আর্থিক দায়; বা
(খ) সেবা ফি বা এইরূপ কোনো প্রকারের দায় বা পরিশোধ যাহা আর্থিক সমতুল্যে সুদ হিসাবে গণ্য হইবে,
তবে অর্থ বা মূলধন সংগ্রহের সহিত জড়িত ব্যয় ইহার অন্তর্ভুক্ত হইবে না;
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
2(38). "Interest" means interest payable in any manner in respect of any money borrowed or debt incurred (including a deposit, claim or other similar right or obligation) and includes any service fee or other charge in respect of the money borrowed or debt incurred or in respect of any credit facility which has not been utilised;