২(৭৭)। মূলধনি পরিসম্পদ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(৭৭) “মূলধনি পরিসম্পদ” অর্থ-
(ক) কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যেকোনো প্রকৃতির বা ধরনের সম্পত্তি;
(খ) কোনো ব্যবসা বা উদ্যোগ (undertaking) সামগ্রিকভাবে বা ইউনিট হিসাবে;
(গ) কোনো শেয়ার বা স্টক,
তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(অ) করদাতার ব্যবসার উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ, ভোগ্য পণ্য বা কাঁচামাল;
(আ) ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যেমন- অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফিক্সার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন যাহা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় এবং তাহার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই;
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
2(15). "capital asset" means property of any kind held by an assessee, whether or not connected with his business or profession, but does not include-
(a) any stock-in-trade (not being stocks and shares), consumable stores or raw materials held for the purposes of his business or profession;
(b) personal effects, that is to say, movable property (including wearing apparel, jewellery, furniture, fixture, equipment and vehicles), which are held exclusively for personal use by, and are not used for purposes of the business or profession of the assessee or any member of his family dependent on him;