Skip to main content
Please wait...

২(৩৩)। গবেষণা ও উন্নয়ন


বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-

(৩৩). “গবেষণা ও উন্নয়ন” অর্থ প্রণালিবদ্ধ (systematic), অনুসন্ধানী (investigative) এবং পরীক্ষামূলক (experimental) অধ্যয়ন যাহা-

(ক) অভিনব অথবা কারিগরি ঝুঁকি সংবলিত হইতে হইবে;

(খ) বিজ্ঞান বা প্রযুক্তি জগতের হইতে হইবে;

(গ) নূতন জ্ঞান অর্জনের লক্ষ্যে পরিচালিত হইতে হইবে; অথবা

(ঘ) উৎপাদন অথবা উপকরণ, যন্ত্র, পণ্য, কৃষিপণ্য বা প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে অধ্যয়নের ফলাফল ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হইতে হইবে,

তবে নিম্নবর্ণিত লক্ষ্যে পরিচালিত অধ্যয়ন গবেষণা বা উন্নয়ন অর্থে অন্তর্ভুক্ত হইবে না, যথা:-

(অ) উপকরণ, যন্ত্র বা পণ্যের মান নিয়ন্ত্রণ বা রুটিন টেস্টিং;

(আ) শিল্পকলা ও মানবতা এবং সামাজিক বিজ্ঞানে পরিচালিত গবেষণা;

(ই) আর্থিক দলিলাদি বা আর্থিক পণ্যের সৃষ্টি ও উন্নয়ন;

(ঈ) বাজার গবেষণা বা বিক্রয় প্রচার, রুটিন উপাত্ত (data) সংগ্রহ, ইফিসিয়েন্সি সার্ভে বা ব্যবস্থাপনা অধ্যয়ন;

(উ) উপকরণ, যন্ত্র, পণ্য, প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির রুটিন অদলবদল বা পরিবর্তন;

(ঊ) উপকরণ, যন্ত্র, পণ্য, প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির সামান্য (cosmetic) অদলবদল বা স্টাইলের পরিবর্তন; বা

(ঋ) ট্রেডমার্ক বা সুনাম সৃষ্টি বা উন্নতি;


After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.

2(54A). “research and development” means any systematic, investigative and experimental study that involves novelty or technical risk carried out in the field of science or technology with the object of acquiring new knowledge or using the results of the study for the production or improvement of materials, devices, products, produce, or processes, but does not include­­-

(a) quality control or routine testing of materials, devices or products;

(b) research in the field of social science including the arts and humanities;

(c) the creation or development of financial instruments or financial products;

(d) market research or sales promotion; routine data collection, efficiency surveys or management studies;

(e) routine modifications or changes to materials, devices, products, processes or production methods;

(f) cosmetic modifications or stylistic changes to materials, devices, products, processes or production methods; or

(g) the creation or enhancement of trademarks or goodwill;