২(১৫)। আয়বর্ষ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(১৫) “আয়বর্ষ” অর্থ করবর্ষের অব্যবহিত পূর্ববর্তী অর্থবৎসর এবং ইহার অন্তর্ভুক্ত হইবে-
(ক) কোনো ব্যবসা প্রথম শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়;
(খ) নূতনভাবে কোনো আয়ের উদ্ভব ঘটিলে যে তারিখ হইতে তাহা শুরু হইয়াছে সেই তারিখ হইতে শুরু করিয়া পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়;
(গ) জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া কোনো ব্যবসা সমাপ্তির তারিখ বা, ক্ষেত্রমত, অনিগমিত কোনো সংস্থার বিলুপ্তি বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত সময়;
(ঘ) জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ পর্যন্ত সময়;
(ঙ) অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী তারিখ হইতে উক্ত অনিগমিত সংস্থার অপর কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ বা, ক্ষেত্রমত, উক্ত অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী জুন মাসের ৩০ তারিখ;
(চ) কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বৎসরের জানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া পরবর্তী ১২ (বারো) মাস:
তবে শর্ত থাকে যে, বাংলাদেশের বাহিরে নিগমিত কোনো মূল কোম্পানির সহযোগী কোম্পানি, সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানিসহ, বা উহার কোনো হোল্ডিং কোম্পানি বা উহার কোনো ব্রাঞ্চ, রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজোঁ অফিসের ক্ষেত্রে, যদি উক্তরূপ কোম্পানি উহার হিসাব মূল কোম্পানির হিসাবের সহিত সমন্বয় করিবার উদ্দেশ্যে ভিন্ন কোনো আয়বর্ষ অনুসরণ করিবার অভিপ্রায় ব্যক্ত করে, তাহা হইলে, উপকর কমিশনারের অনুমোদনক্রমে, পৃথক কোনো ১২ (বারো) মাস আয়বর্ষ হিসাবে গণ্য হইতে পারিবে;
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
2(35). “income year” means financial year immediately preceding the assessment year and includes
(a) the period beginning with the date of setting up of a business and ending with the thirtieth day of June following the date of setting up of such business;
(b) the period beginning with the date on which a source of income newly comes into existence and ending with the thirtieth day of June following the date on which such new source comes into existence;
(c) the period beginning with the first day of July and ending with the date of discontinuance of the business or dissolution of the unincor- porated body or liquidation of the company, as the case may be;
(d) the period beginning with the first day of July and ending with the date of retirement or death of a participant of the unincorporated body;
(e) the period immediately following the date of retirement, or death, of a participant of the unincorporated body and ending with the date of retirement, or death, of another participant or the thirtieth day of June following the date of the retirement, or death, as the case may be;
(f) in the case of bank, insurance or financial institution or any subsidiary thereof] the period of twelve months commencing from the first day of January of the relevant year; or
(g) in any other case the period of twelve months commencing from the first day of July of the relevant year:
Provided that the Deputy Commissioner of Taxes may allow a different financial year for a company which is a subsidiary, including a subsidiary thereof, or a holding company of a parent company incorporated outside Bangladesh or a branch or liaison office thereof] if such company requires to follow a different financial year for the purpose of consolidation of its accounts with the parent company;